ইউল্যাবের সাবেক শিক্ষার্থী ফায়েজ বেলাল সামাজিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ব্রিটিশ রাজপরিবার থেকে মর্যাদাপূর্ণ ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন।
বরিশালের প্রান্তিক ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত এলাকার ৬০০ মেয়ের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য ‘গার্লস সামিট’ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন ফায়েজ।
তার তৈরি ‘অ্যাভয় অ্যাপ’ মেয়েদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ থানায় তাদের সংযোগ করে। অ্যাপটি অর্ধ মিলিয়নেরও বেশি নারী ও মেয়ের কাছে পৌঁছেছে।
ফায়েজ ইউল্যাব থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।