ইউল্যাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘হাল্ট প্রাইজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬

‘আনলিমিটেড’ থিম নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হাল্ট প্রাইজ ইউল্যাব ২০২৪-২০২৫’ প্রোগ্রাম। এবার ১৫৫টি দল ও ৪৫৭ জন প্রতিযোগী পরিবেশবান্ধব ও সৃজনশীল ব্যবসায়িক সমাধান উপস্থাপন করেছে। তাদের মধ্যে ৩৩টি দল পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাল্ট প্রাইজ ইউল্যাবের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাল্ট প্রাইজ ইউল্যাবের ডিরেক্টর রাহাত, ডেপুটি ডিরেক্টর সালমান ও হেড অব পিআর মারিয়াম মারদিয়া। লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা এবং টেকসই সমাধানকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এবারের প্রতিযোগিতা একটি মাইলফলক তৈরি করতে চলেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৯ জানুয়ারি অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এরপর ২ ফেব্রুয়ারি ৩৩টি ব্যতিক্রমী দল নির্বাচিত হয়, যারা এখন তাদের পরিবেশবান্ধব ব্যবসায়িক আইডিয়া নিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতার মূল পর্ব ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে অসংখ্য দল অংশগ্রহণ করে এবং তাদের ব্যবসায়িক ধারণা জমা দেয় জানিয়ে বক্তারা বলেন, বিচারকরা এই আইডিয়াগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেরা দলগুলোকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হয়।

নির্বাচিত দলগুলো হলো– সুলভ, রেকারস, পেরিগ্রিন ফ্যালাঙ্কস, টিম নট শিওর, অরোরা ২, ঝালমুড়ি, বিয়ন্ড হরাইজন্স, ইকো-ইনোভেটর, চেঞ্জ চেসারস, টেকোস, কোর, মো সোশ্যাল ক্রাউড, এম্বার হকস, র‌্যাপিড রেঞ্জার্স, দ্য সলিউশনিস্টস, সালভাদর, ব্রাইট হরাইজন্স, সাসটেইনস্ফিয়ার, হুইস্পারিং পাইন্স, মোমেন্টাম মেকার্স, নেক্সট ওয়েভ, সাসটেইনেবল সিকার্স, বেঙ্গল আর্টিজান, শুন্ধিনী, ডিসেপটিডুডস, এমপ্যাথি ইঞ্জিনস, টিম ইকো-কর্পস, আর্থ অ্যালাইজ, রাইজ অ্যান্ড রিজলভ, সোশ্যাল স্পার্কস, শ্যাডো ভ্যাম্পায়ার্স, দ্য অ্যাভেঞ্জার্স এবং টিম জেনিষ।

প্রতিযোগিতার পরবর্তী ধাপ প্রথম রাউন্ড (অনলাইন) শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১৫ ফেব্রুয়ারি একটি এক্সক্লুসিভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক কৌশল আরও উন্নত করার সুযোগ পাবেন। আর ফাইনাল ও গালা নাইট অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এবাবের হাল্ট প্রাইজ ইউল্যাব শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এক নতুন ধারা তৈরি করতে চলেছে করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি (সিএসআর) প্রজেক্ট। এই উদ্যোগের মাধ্যমে প্রতিযোগিতা শুধু উদ্যোক্তাদের গড়ে তুলবে না, বরং টেকসই ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

হাল্ট প্রাইজ ইউল্যাব ২০২৪-২০২৫-এর প্রধান স্পন্সর হিসেবে রয়েছে মেকট্রনিক্স গ্রুপ, কো-স্পন্সর হিসেবে ওমেরা এলপিজি ও জিতবেন এবং পাওয়ারর্ড বাই বেগম ক্যাটারিংস।

এছাড়াও ইভেন্টের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে দ্য গ্র্যাজুয়েটস, ডেজার্ট পার্টনার পারফে, বেভারেজ পার্টনার ক্রভানা, ইয়ুথ ডেভেলপমেন্ট পার্টনার এলিভেট ইয়ুথ, ইংরেজি অনলাইন ও ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলা অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব, ডিজিটাল মিডিয়া পার্টনার টিডবিটস ও ইনফোগ্রাম, অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন, টিভি মিডিয়া পার্টনার ডিবিসি ও চ্যানেল ২৩।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’