মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২০:২৫

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে তানহা বিনতে বাশার (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকালে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় নিহত তানহার বাবা আবুল বাশার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

তানহা রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে খবর পেয়ে তানহার বাবা বাসায় এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল তার ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যায় স্বজনরা।

তানহার বাবা আবুল বাশার বলেন, “কিছু দিন ধরে সাইমুন নামের এক যুবক তানহার সঙ্গে খারাপ আচরণ করছিল এবং মানসিক চাপ দিচ্ছিল। আমরা ধারণা করছি, তার চাপের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।”

নিহত তানহার সহপাঠী তাসমিম আলম নাগর অভিযোগ করে বলেন, “সাইমুন ইউল্যাবের শিক্ষার্থী। তানহাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছিল সাইমুন। তার প্ররোচনায়ই তানহা মারা গেছে। আমরা বিচার চাই।”

মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টসহ অন্যান্য তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বশেষ খবর
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার