গণপরিবহন কম, সমাবেশের জন্য বন্ধ বেশকিছু সড়ক

শুক্রবার (১১ অক্টোবর) ছুটির দিন সকালে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের চলাচল কম দেখা গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও ছোট ছোট যানবাহন বেশি চলতে দেখা গেছে।

যাত্রী চলাচল কম থাকলেও আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসমাবেশ থাকায় শাহবাগ, কাঁটাবন, পল্টন ও কাকরাইল মোড়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে চলাচল স্থগিত রাখা হয়েছে।314911501_646656690487144_1403494542469442613_n

ফলে মহাসমাবেশ যোগ আসা নেতাকর্মীরা এ এলাকার বাইরে গাড়ি রেখে ভিতরে প্রবেশ করছেন। অনেক নেতাকর্মী দূর-দূরান্ত থেকে খোলা ট্রাকে, অনেকে হেঁটে সম্মেলনে আসছেন।

বিভিন্ন সড়কে সমাবেশগামী মিছিল দেখা গেছে। তবে সড়কের কোথাও গাড়ির বড় যানজট দেখা যায়নি। স্লোগানসহ হেঁটে সচিবালয় এলাকা,  ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা দিয়ে কর্মীদের আসতে দেখা গেছে।315092378_690950938938070_785648329196156573_n

এ এলাকার পাশাপাশি,  রাজধানীর প্রগতি সরণি ও বিজয় সরণি,  উত্তরা ও মিরপুর এলাকায় সড়কে গাড়ির চাপ কম।

মিরপুর থেকে রাজধানীর শাহবাগ এসেছেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'মিরপুর ১১ নম্বর থেকে বিজয় সরণি হয়ে মগবাজার-মৌচাক উড়াল সড়ক হয়ে কাকরাইল দিয়ে শাহবাগ এসেছি। কোনও ভোগান্তি হয়নি। তবে রাস্তায় বাস তেমন চলতে দেখিনি। অন্যান্য শুক্রবারের চেয়ে যা অনেক কম।'

মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্ট আজহার ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মতিঝিল এলাকাসহ আশপাশের এলাকায় পাবলিক গাড়ির চাপ খুব কম। এছাড়া সমাবেশে আসা গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করে রেখেছে। যাতে সাধারণ পথচারীদের চলাচলে কোনও সমস্যা না হয়।

আরও পড়ুন:
দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা