বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে রোকেয়া হল-রাজু ভাস্কর্য-শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।
এ সময় তারা ‘ছাত্রদলের গুন্ডারা, হুশিয়ার, সাবধান’, ‘হৈ হৈ, রৈ-রৈ, ছাত্রদল গেলি কই’, ‘খালেদা জিয়ার এইট পাস, গণতন্ত্রের সর্বনাশ’, ‘কর্মী থাকে পল্টনে, নেতা থাকে লন্ডনে’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।