দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে শুরু হলো ‘বিশ্বকাপ ফুটবল ও তারুণ্যের উন্মাদনা’ শীর্ষক বৈঠকি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হয় নিয়মিত এই আয়োজন।
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন— সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, লেখক ও নির্মাতা সাদাত হোসাইন, ইউল্যাব ফুটবল টিমের অধিনায়ক রানা আদনান মিশাল, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার তানজীম আহমেদ।
এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।