গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমা নিয়ে বিরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল চৌধুরীকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব-৩)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে র্যাব।’
অধিনায়ক বলেন, ‘গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ২০১৮ সালে গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে ভুক্তভোগীকে হত্যার ঘটনায় তার নামে মামলা হয়। ২০২১ সালে আদালতে হত্যার বিষয়টি প্রমাণিত হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেফতারের আদেশ দেন। রায় ঘোষণার পর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।’
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।