১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ধর্ষণ মামালায় যাবজ্জীবন সাজা পাওয়া আসমি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে ২০০৫ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।’

অধিনায়ক বলেন, ‘মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৯ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। ১৪ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে। ’