মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

বাড়ি যাচ্ছিলেন পরিবারের ৫ জন, পা বিচ্ছিন্ন শিশুসহ এখন ঢামেকে ৩ জন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিন জনসহ চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

আহতরা হলেন- জেসমিন সাদিয়া (২৮) তার দুই মেয়ে মোছা. ছাফা (১১) ও সামিহা (৭) এবং বিল্লাল ব্যাপারী (৪০)। তাদের মধ্যে সামিহার‌ ডান পা বিচ্ছিন্ন। 

আহত জেসমিনের স্বামী ফার্নিচার দোকান কর্মী মো. সুলতান জানান, তারা খিলগাঁও এলাকার ভাড়া বাসায় থাকেন। ঈদ উপলক্ষে স্ত্রী ও তিন মেয়েসহ আমরা পাঁচ জন যাত্রাবাড়ী থেকে বাসে ওঠেন। শরীয়তপুর নড়িয়া কদমতলী গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। 

পরে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।

সুলতান বলেন, এ ঘটনায় ছোট মেয়ে ফারিয়া (চার মাস) ও আমার তেমন কিছুই হয়নি। মেঝ মেয়ে সামিহার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার স্ত্রী জেসমিনের মাথায় আঘাত লেগেছে। বড় মেয়ে ছাফার মাথা-ঠোঁট-কপাল কেটে গেছে।

একই ঘটনায় বিল্লাল বেপারী (৪০)নামের এক শ্রমিক মাথায় আঘাত প্রাপ্ত আহত অবস্থায় চিকিৎসার জন্য আনা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন-

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৪ জনের