ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেলো ৪ জনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ১০:৫৪আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৫:৩১

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাককে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। তারা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ১৮ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারহানা বলেন, হাসপাতালে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহত বাকি ১৬ জনের মধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের এখানে চিকিৎসা চলছে।

/এসএন/এনএআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের