১২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পেপার স্কুকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ১২ বছর ধরে পলাতক ছিলেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকেই সে আত্মগোপনে ছিল। ১২ বছর ধরে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।’

তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’