নাশকতার মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২ মে) তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
সোমবার (১ মে) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করা হয় তাকে। এরপর ২০২১ সালের ১৮ আগস্ট শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। আজ এ মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ।