চলছে ইউপিএল গ্রীষ্মকালীন বইমেলা

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) আয়োজনে চলছে গ্রীষ্মকালীন বইমেলা। রবিবার (৪ জুন) এ মেলা শুরু হয়। মেলাটি আগামী ১৭ জুন পর্যন্ত চলবে।

সোমবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়— রাজধানীর ফার্মগেটে ইউপিএলের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। শুক্র ও শনিবারও চলবে মেলা।

মেলায় ইউপিএল প্রকাশিত নতুন ও পুরনো সব বইয়ে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড় রয়েছে।