বৈশাখের আমেজে ঢাকায় ২৬ স্টলের পাটপণ্য মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৬, ০০:৪৯ আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০০:৫৩

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ২৬টি স্টল নিয়ে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। আগামী বৃহস্পতিবার শেষ হবে বহুমুখী পাটপণ্য মেলা। 

রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক মো. রেজাউল করিম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে তিনি বহুমুখী পাটপণ্য মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘‘পাট আমাদের ঐতিহ্য। আমরা মনে করি পাট দিয়ে মাত্র দু'একটা জিনিস তৈরি করা যায়। কিন্তু এখানে আসলে অবাক হয়ে দেখবেন যে পাট দিয়ে তৈরি করা যায় শতাধিক জিনিস। জিনিসগুলো এত সুন্দর যে বোঝাই যায় না এগুলো পাট দিয়ে তৈরি।’’

তিনি আরও বলেন, ‘‘পাটপণ্য নিয়ে যারা কাজ করছেন তাদের যে সৃষ্টিশীলতা, সেটাকে আমাদের সাপোর্ট করতে হবে। তাহলে পাটের বাজার দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে এসব পণ্য যখন আমরা ব্যবহার করবো তখন পাটের বাজার আরও বিস্তৃত হবে।’’ 

পুরান ঢাকাবাসীকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, ‘‘পুরান ঢাকার ঐতিহ্য সম্পর্কে সবাই জানে। কিন্তু এমন একটা মেলা প্রদর্শন করার প্লাটফর্ম এখানে নেই। ওপেন স্পেসের ঘাটতি থাকায় আমরা চাইলেও অনেক ক্ষেত্রে বাঁধাগ্রস্ত হই। এবারের পহেলা বৈশাখে পুরান ঢাকায় একটু ব্যতিক্রমী চিত্র তুলে ধরতে চাই। পহেলা বৈশাখের দিন বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। সেখানে পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরা হবে।’’

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ।

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
হকারদের পরিস্থিতি পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন ডিএনসিসি প্রশাসক
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বশেষ খবর
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি