ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢালে বাস কাউন্টারের সামনে যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মিডিয়া শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইওয়েতে যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা দুই থেকে তিনজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।