রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে দুই গ্রুপের সংঘর্ষে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণকোটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মন্নাফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় পাওয়া গেছে।’
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন। সে সময় আহত হয়েছেন আরও চার জন।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন৷