রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২৯৬২ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০টি ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে বলে জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।