নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকর্মীর কারাদণ্ড

২০১৩ সালে রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রায় দেন। পাশাপাশি আরও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাজাহান খান নামে একজন খালাস পেয়েছেন।

২০১৩ সালে ভাসানটেক এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।