এক বছরে ডাকাতির অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার ৬৩৪

গেলো বছর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৬৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব জানায়, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রগুলোর ৩ হাজার ১৬৬ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে রাজধানী ও সারা দেশে গ্রেফতার করা হয় ৬৩৪ জনকে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাব রাজধানীসহ দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে সোচ্চার। তাদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে।