রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকের মাথায় হেলমেট, হাতে লাঠিসোটা দেখা গেছে। তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের গত ১ জুলাই থেকে চলমান আন্দোলনে এতদিন সহাবস্থান বিরাজ করলেও গতকাল সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ।

রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

আন্দোলনে হামলার অভিযোগ এনে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। 

এদিকে সোমবারের ভেস্তে যাওয়া কর্মসূচি আজ মঙ্গলবার দুপুর দেড়টায় পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। রাত ১১টার পর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে গণমাধ্যমে  ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচির পালন করবে ছাত্রলীগ।

এসময় অনেকের হাতে লাঠি, মাথায় হেলমেট পরা দেখা গেছে (ছবি: সাজ্জাদ হোসেন)