নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে ন্যায্যমূল্যের সেবা দিতে পুরো দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৬ আগস্ট) সাংবাদিকদের গ্রুপে আন্দোলনের সমন্বয়ক আবদুল্লা সালেহীন অয়ন এই আহ্বান জানান।
তিনি বলেন, সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান থাকবে জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্যমূল্যে যেকোনও সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারী এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যৎ। বিজয়ী আমরা হবোই।