টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মে ২০২৬, ১৫:১৪ আপডেট : ১৬ মে ২০২৬, ১৬:০৭

নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। টিসিবির ট্রাক সেলের লাইনে তাই মানুষের ভিড় বাড়ছে। স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও এই লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। 

শনিবার (১৬ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ট্রাক আসার আগেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন ক্রেতারা। 

ঈদ উপলক্ষে কম দামে পণ্য বিক্রি করছে টিসিবি (ছবি: নাসিরুল ইসলাম)

তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সংসার চালাতে টিসিবির পণ্য এখন বড় ভরসা হয়ে উঠেছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য।

ঈদুল আজহা উপলক্ষে টিসিবি সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছে। ১১ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। 

টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা মানুষের ভিড় (ছবি: নাসিরুল ইসলাম)

বর্তমানে টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৬৪, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯১৫ মামলা
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার