রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। সোমবার (১৯ আগস্ট) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ, নিউজ টোয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটালের কার্যালয়। বিকাল তিনটার দিকে ৭০/৮০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা কমপ্লেক্সের নিচ তলায় ভাঙচুর করে।