শিক্ষার্থীর আত্মহত্যা

হামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ১৭:৫৬আপডেট : ২১ মে ২০২৬, ১৭:৫৬

রাজধানীর কদমতলীতে মারধরের শিকার হয়েছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাসুদ হাসান রানা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে দনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান রানাকে অবরুদ্ধ করে রাখে।

নিহতের সহপাঠীদের অভিযোগ, বুধবার (২০ মে) তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতি পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালো ছিল না, সে পরীক্ষায় চুপচাপ বসে ছিল। এক পর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে ইকোনোমিকস মিস ওর খাতা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

সহপাঠীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের এমন আচরণ মানসিকভাবে মেনে নিতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তারা আজ বিক্ষোভ শুরু করে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা ও তার সহযোগী গ্রেফতার
‘মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না’ ব্যাংকে জমানো টাকা তুলতে না পেরে গ্রাহকদের কান্না
সর্বশেষ খবর
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
এবার শিক্ষক পরিবারকে হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হলো ডিবিকে
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
আপনি ব্যথা পান, রং দেখেন, ভয় পান—কিন্তু কেন? উত্তরটা অবাক করবে
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’