রাজস্ব খাতে নেওয়ার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা।
সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে এক দফা দাবি রাজস্ব খাতে নেওয়ার দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
আন্দলোনকারীরা জানান, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকেই তারা একই বেতনে চাকরি করে আসছেন। তাদের ইনক্রিমেন্ট নেই, পেনশন নেই। রাজস্ব খাতে নেওয়া হলে সরকারি চাকরির সব সুবিধা তারা পাবেন। দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।