এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে দক্ষিণখানে থাকা কার পার্কিং, কমনস্পেসসহ ৫২ লাখ ৮৫ হাজার টাকার একটি ফ্ল্যাট এবং চাঁদপুরের মতলবের ৩ লাখ ৫২ হাজার টাকার ১৫ শতক জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দুইটি ব্যাংক হিসাব, তিনটি এফডি, চারটি বিও হিসাব এবং চারটি জীবন বীমা হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা সহকারি পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেণ, “ব্যাংক হিসাবে ২৪ লাখ ৭৭ হাজার ৬২৪ টাকা, এফডিআরে ৫৮ লাখ ৭০ হাজার ৪৪২ টাকা, বিও হিসাবে ৯৩ লাখ ১৬ হাজার ৬৩২ টাকা, জীবন বীমা হিসাবে ১৩ লাখ ২৪ হাজার ৪৩৫ টাকা রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. আল-আমিন আবেদন দুটি করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

আরেক আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা গেছে, তারেক হাসানের নামে দুটি দলিলমূলে অর্জিত স্থাবর সম্পদ, দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডি, তিনটি বিও হিসাব, চারটি জীবন বীমা পলিসি এবং অন্যান্য সম্পদ মিলিয়ে মোট ২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭২৮ টাকার সম্পদ রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই তার এসব সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ না হলে তা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জরুরি ভিত্তিতে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

/এএসএ/এম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ