বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (২৮ আগস্ট) দুপুরে তাকে দেখতে সেখানে যান তিনি।
এ সময় ধর্ম উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তিনি তার জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।
পরে উপদেষ্টা হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।