স্পা ৫০০ মিলি এখন মাত্র ১৫ টাকায়

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল)-এর জনপ্রিয় ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড ‘স্পা’ ৫ টাকা কমে এখন মাত্র ১৫ টাকায় পাওয়া যাচ্ছে। ভোক্তাদের কথা মাথায় রেখে এই আকর্ষণীয় ‘সিপি’ প্রোগ্রামটি বাজারে নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এই প্রোগ্রামের আওতায় ‘স্পা ৫০০ মিলি’ পণ্যে এই বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের জনগণ ও তরুণ সমাজ সবাই মিলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করছে।  নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে সাধারণ মানুষও। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ড ‘স্পা’ ভোক্তাদের জন্য আকর্ষণীয় এই ‘সিপি’ প্রোগ্রাম বাজারে নিয়ে এলো। ‘স্পা ৫০০ মিলি’ পানির মূল্য এখন ৫ টাকা ছাড়ে মাত্র ১৫ টাকা।

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর সিএমও জনাব মাইদুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এতে জনমনে বেড়েছে অসন্তোষও। তাই ভোক্তাদের কথা ভেবে স্পা ৫০০ মিলি পানির মূল্য ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আশা করি, স্পা ৫০০ মিলি এর নতুন সিপি প্রোগ্রাম ভোক্তাদের আকৃষ্ট করবে এবং ব্যবসায়িদের বিক্রয়ের প্রসার ঘটবে। বর্তমানে ‘স্পা’ ৫০০ মিলি পানি ১৫ টাকা দামে দেশের জায়গায় পাওয়া যাচ্ছে।’

এছাড়া, প্রচার ও প্রসারের জন্য টিভি বিজ্ঞাপন, ডিজিটাল মাধ্যমগুলোতে প্রোমোশন, মার্কেটে পয়েন্ট অব সেলস ম্যাটরিয়াল দেওয়া ও আউটডোর ব্র্যান্ডিংসহ নানাবিধ ব্র্যান্ড কমিউনিকেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।