ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।