সাবেক এমপি জ্যাকব গ্রেফতার 

সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।