ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেফতার করেছে র‍্যাব-২। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম। 

তিনি বলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। তাকে নওগাঁ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।