সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে চোখের জলে দেবী দুর্গাকে বিসর্জন দিয়েছেন ভক্তরা।
বৃহস্পতিবার দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা (ছবি: বাংলা ট্রিবিউন)
প্রথমে ভ্যানে-ট্রাকে করে প্রতিমা এনে রাখা হয় বুড়িগঙ্গার পাড়ে। কয়েকটি মন্দিরের প্রতিমা একত্রিত হলেই নৌকায় করে নিয়ে বিসর্জন দেওয়া হয় নদীতে (ছবি: বাংলা ট্রিবিউন)
ভ্যানে-ট্রাকে করে প্রতিমা এনে রাখা হয় বুড়িগঙ্গার পাড়ে (ছবি: বাংলা ট্রিবিউন)
বৈরী আবহাওয়ার মধ্যেও বিসর্জন দেখতে বুড়িগঙ্গার পাড়ে মানুষের ঢল নামে (ছবি: বাংলা ট্রিবিউন)
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের সব মন্দিরে ছিল নিরাপত্তা। আজ প্রতিমা বিসর্জনের দিন বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন (ছবি: বাংলা ট্রিবিউন)
বৈরী আবহাওয়ার মধ্যেও বিসর্জন দেখতে বুড়িগঙ্গার পাড়ে মানুষের ঢল নামে (ছবি: বাংলা ট্রিবিউন)
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর বসিলা ব্রিজের নিচে বড়িগঙ্গা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন (ছবি: বাংলা ট্রিবিউন)