হাজারীবাগে ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর হাজারীবাগের একটি বহুতল ভবন থেকে পড়ে আমেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আমেনা মানসিক ভারসাম্যহীন রোগী ছিল বলে জানিয়েছেন তার স্বজনেরা। 

নিহতের ভাগিনা শান্ত হাসান বলেন, “আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার সকালে পাশের ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।”

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মো. ফারুক। তিনি বলেন, হাজারীবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে।