ঈদে ঘুরতে গিয়ে তরুণের আত্মহত্যার চেষ্টা

ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে গিয়ে রাজধানীর জিয়া উদ্যানে এক তরুণ ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলে দায়িত্বরত মিরপুর পিওএম’র এএসআই কাজী মুস্তাফিজ জানান, ওই তরুণ জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন।

কাজী মুস্তাফিজ আরও জানান, তরুণটি যখন নিজের ক্ষতি করার চেষ্টা করছিলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ওইতরুণের নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।