ঈদের ছুটি শেষে কমলাপুরে ঢাকামুখী মানুষের ভিড়

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ ঢাকায় ফিরতে শুরু করেছেন নানা পেশার মানুষ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ (ছবি: নাসিরুল ইসলাম) 

দেশের বিভিন্ন রুটের ট্রেনে ঘরমুখো মানুষের চিত্র দেখা গেছে—এবার রাজধানীমুখী যাত্রীরা ছিল মুখ্য।

কমলাপুর (ছবি: নাসিরুল ইসলাম)

স্টেশনগুলোতে দেখা গেছে, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে চাকরিজীবীসহ নানা পেশার মানুষ রাজধানী ঢাকায় ফিরছেন। বেশ কিছু ট্রেনে ছিল বাড়তি যাত্রীচাপ। তবে যাত্রীরা স্বস্তির সঙ্গে রাজধানীতে ফিরছেন বলে জানান।