সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ আগস্ট ২০২৬, ২২:১৮আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২২:১৮

রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা বাড়াতে সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলো টার্মিনালে স্থানান্তরের মাধ্যমে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ডিএমপি ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী টার্মিনালে এসি বাস সার্ভিসিং, যাত্রী ওঠানামা ও কাউন্টার ব্যবস্থাপনার জন্য নতুন অবকাঠামো তৈরি করা হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালের পুরোনো মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবন সম্প্রসারণ করে সেখানে এসি বাসের কাউন্টার স্থাপন করা হবে। পাশাপাশি কাউন্টারে প্রবেশের পথ প্রশস্ত, পার্কিং শেড ও যাত্রীদের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এ ছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে নতুন কাউন্টার শেড নির্মাণ, বর্ষাকালে কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ বন্ধে ব্যবস্থা, টার্মিনালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত বেঞ্চ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের নির্দেশ দেন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নে সময় বেশি লাগতে পারে। তাই দ্রুত কাজ শেষ করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা দাখিল করবে।

ডিএসসিসি আশা করছে, পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়িত হলে সায়দাবাদ বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, সড়কে ছড়িয়ে থাকা বাস কাউন্টারজনিত যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।

/এম/
সম্পর্কিত
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
সর্বশেষ খবর
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?