শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হৃদরোগে ভুগছে। প্রায় ৯ দশমিক ২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা। ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।

এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আবেদন করেন হারুন। এর প্রেক্ষিতে তাকে দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা। সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের একটি মিলনায়তনে আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই অসহায় বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন। 

প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন।