চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৮:২৯ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:২৯

রাজধানীর আদাবরে বশির (৪৬) নামে স্থানীয় বিএনপির এক নেতা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি ২৯ ওয়ার্ড বিএনপির ১ নম্বর ইউনিটের সভাপতি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ১০ নম্বর রোডে এই ঘটনা ঘটে। 

আদানর থানার ওসি জা‌হিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে শত্রুতার জে‌রে ওই নেতার ওপর হামলা হ‌য়ে‌ছে। এই ঘটনায় ভুক্ত‌ভোগী মামলা করেছেন। প‌রে মুবিন ও রা‌ব্বি নামের দুই জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, হামলার শিকার বশির গত ৫ অক্টোবর মোহাম্মদপুর থানায় কয়েকজনের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ করেন। এরপর অভিযুক্তরা তাকে এলাকা ছাড়তে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে।

স্থানীয় বিএনপি নেতাদের ধারণা, এলাকায় ময়লার ব্যবসা নিয়ে বশিরের সঙ্গে এক‌টি পক্ষের বিরোধ চলছিল। এ কারণেই হামলা হ‌তে পা‌রে।

এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন ১১ এর অ্যাভিনিউ এলাকার বাসিন্দারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, এক‌টি বাইকে ক‌রে গি‌য়ে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তা‌দের মুখ ঢাকা ছিল বলে স্থানীয়রাও চিন‌তে পারেনি। তবে আমরা সি‌সি‌টি‌ভি ফুটেজ বিশ্লেষণ করছি। শনাক্ত ক‌রে গ্রেফতারের চেষ্টা করছি। 

এর আগে গুলির শব্দ শোনার পর ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: আরমানের ৫ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির