রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

কদমতলী থানার জুরাইনে দাম্পত্য কলহের জের ধরে কিটনাশক পানে নাফিজা (১৫) নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে তাকে ডামেক হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

মৃত গৃহবধূ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মনিরুজ্জামানের মেয়ে। বর্তমানে তার বাবা পরিবার নিয়ে থাকেন জুরাইন চেয়ারম্যান গলিতে। কেরানীগঞ্জ জিনজিরা বন্ধ ডাকপাড়া গ্রামের তামিমের স্ত্রী।  

মৃত গৃহবধূর বোন জানান, দুই বছর আগে পরিবারের অমতে সম্পর্ক করে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস ভালো গেলেও পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সম্প্রতি নাফিজা কয়েকদিন আগে বাবার বাড়ি বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়াঝাটি হয়। পরে বাসার সবার অগোচরে স্বামীর সঙ্গে অভিমানে কিটনাশক পান করেন। বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েও তার স্বামী হাসপাতালে আসেননি বলেও জানান তিনি। 

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে জানিয়ে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।