রামিসা হত্যার বিচার দাবিতে ছায়ানটের শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঝড়ের বাতাস লেগেছে নালন্দা হাই স্কুলের (ছায়ানট) শিক্ষার্থীদের মাঝেও। শুধু শিক্ষার্থী নয়, এই নৃশংস হত্যার বিচার দাবিতে খুদে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক ও শিক্ষকেরা। 

বৃহস্পতিবার (২১ মে) বিকালে ধানমন্ডিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামিসা হত্যার বিচার দাবি ছাড়াও শিশুদের বিরুদ্ধে হওয়া যেকোনো ধরনের সহিংসতা বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায় খুদে শিক্ষার্থীদের হাতে।

রামিসাসহ সকল শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করছে ছায়ানটের খুদে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। ছবি: আহাদুল করিম খান

রামিসা হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করছে ছায়ানটের খুদে শিক্ষার্থীরা। ছবি: আহাদুল করিম খান

রামিসাসহ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করছে ছায়ানটে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা। ছবি: আহাদুল করিম খান

রামিসা হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এক খুদে শিক্ষার্থী। ছবি: আহাদুল করিম খান

‘সকল শিশুর জন্য নিরাপদ সমাজ চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে ছায়ানটের এক শিক্ষার্থী। ছবি: আহাদুল করিম খান

‘রাষ্ট্র আমার নিরাপত্তা কোথায়?’ প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আছে ছায়ানটের এক শিক্ষার্থী। ছবি: আহাদুল করিম খান