একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১৩ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার গ্রাহক নিজেদের জমাকৃত অর্থ তুলতে না পারায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারাদেশে। নগদ অর্থের সংকট, এটিএমে টাকা না থাকা, আরটিজিএস সেবা বন্ধ হয়ে যাওয়া, বড় অঙ্কের চেক সম্মান না করা এবং পে-অর্ডার বাউন্স হওয়ার মতো ঘটনাগুলো ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা দিয়েছে।

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা’

জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, ‘‘বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হয়— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।” 

ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু

ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনকে আইনগতভাবে যতটুকু সম্ভব দেরিতে অর্থাৎ বছরের শেষভাগের দিকে নিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে তার ক্ষমতাসীন লিকুদ পার্টির ভেতরে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই তিনি এই তৎপরতা চালাচ্ছেন।

ব্রাজিলকে বিপদে ফেলা কে এই বুয়াদ্দি?

২০১৮ বিশ্বকাপ। রাশিয়ার গ্যালারিতে বসে খেলা দেখছিলেন এক কিশোর। জানলে অবাক হবেন, সেই কিশোর আর কেউ নন- বিশ্বকাপে গ্রুপ ওপেনারে ব্রাজিলকে বিপদে ফেলা মরক্কোন মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি।

অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আবারও আলোচনায় এসেছে তারকাদের ব্যতিক্রমী উপহার বিতরণ। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা অপু বিশ্বাস পেয়েছিলেন সোনার কলস।