টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন

ফুটবলের ‘মহারাজা’ যাকে বলা হয় সেই লিওনেল মেসির আজ জন্মদিন। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে আজ একটি বিশেষ দিন। বিভিন্ন দেশেই উদযাপন করছেন প্রিয় তারকার জন্মদিন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, ঢাকায় ফ্ল্যাশ মব এবং কেক কেটে উদযাপন করা হয়েছে আর্জেন্টাইন এই খেলোয়াড়ের ৩৯তম জন্মদিন। 

মেসির জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে উঠেছিল যেন এক টুকরো বুয়েন্স আয়ারস। একদল ভক্ত আয়োজন করেন এই উদযাপন। তাদের প্রত্যাশা এবারের বিশ্বকাপটিও হয়ে উঠুক মেসির।    

ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে টিএসসিতে কেক কাটলেন ভক্তরা। এতে অংশ নেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেটসহ প্রতিনিধি দল। ভক্তদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে মুখর ছিল পুরো আয়োজন। স্প্যানিশ ভাষায় মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বন্ধু রুলো। একই সঙ্গে বাংলায় মেসির ভক্তরা বললেন ‘শুভ জন্মদিন মেসি’।