গান গেয়ে নয়, অব্যাহতি ‘অন্য কারণে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুন ২০২৬, ২২:২৭আপডেট : ২৪ জুন ২০২৬, ২২:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গান গেয়ে ভাইরাল শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক তাশরিক-ই-হাবিবের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, একাডেমিক কার্যক্রম বহির্ভূত কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিন্ডিকেট তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে জানান, “আর্থিক অনিয়ম ও সাম্প্রতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দিয়েছে সিন্ডিকেট।” তিনি আরও জানান, বিষয়গুলো তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। 

একই বিভাগের শিক্ষকরা জানান, তাশরিক-ই-হাবিবের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি তার কাছে জবাব চেয়েছিল কিন্তু তার জবাব সন্তোষজনক মনে হয়নি কমিটির কাছে। এছাড়া গবেষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। 

এসব অভিযোগের বিষয়ে জানতে তাকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় কোনও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।     

প্রসঙ্গত, কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে আলোচনায় আসেন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। শাহ আবদুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে তিনি ফেসবুকে অনেকের নজরে পড়েন। অনেক শ্রোতা তার গান শেয়ার করে প্রশংসা করলেও ‘ভিন্নধর্মী সুরে’ গান গাওয়ায় অনেকে আবার তাকে নিয়ে ট্রল করেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মালির মৃত্যু
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
সর্বশেষ খবর
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন