ঢাকায় সোমবারের (২৯ জুন) আবহাওয়া প্রধানত মেঘলা এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস হলেও গরমের অনুভূতি প্রায় ৩৪ ডিগ্রি পর্যন্ত ঠেকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৭% এবং দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৯ মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজকে বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে ভারী বজ্রঝড় ও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যারা অফিস করবেন বা এই সময় বাইরে বের হবেন ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে পারেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আজকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলা। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী অঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে বন্যার সতর্কতা রয়েছে।