সকালের বৃষ্টিতে ভিজলো রাজধানী, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৯:০১

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে ভিজেছে রাজধানী। বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ফার্মগেট, মিরপুর, গ্রিন রোড, নিউমার্কেট ও বংশালের বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। সকাল পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গ্রিন রোড ও নিউমার্কেটের সামনের সড়ক এবং বংশালের বিভিন্ন অলিগলিতে পানি জমে যায়। এতে পথচারীদের চলাচলে বেগ পেতে হয়। যানবাহন চলাচলেও ধীরগতি দেখা গেছে।

নিউমার্কেটের দোকানদার শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হলেও নিউমার্কেট হবেই। বর্ষা মৌসুমে এ সমস্যা লেগেই থাকে। তবুও সিটি করপোরেশনের দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই। নিউমার্কেটের ব্যবসায়ীরা কবে এই মুসিবত থেকে রক্ষা পাবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন।’

শুক্রবার সকালে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি: আবির আহমেদ শুভ/বাংলা ট্রিবিউন

গ্রিন রোডের বাসিন্দা মনিরুল ইসলাম (বাবু) বলেন, ‘এক পশলা বৃষ্টিতে গ্রিন রোডে পানি জমে যায়। জলাবদ্ধতা এই রোডের বাসিন্দাদের পিছু ছাড়লো না। বৃষ্টিতে জলাবদ্ধতা হলে সিটি করপোরেশনের লোকজন আসে, তখন পানি যাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার বৃষ্টি হয়, আবার জলাবদ্ধতা হয়। স্থায়ী কোনও সমাধান হয় না। ফলে আমাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সাময়িক সময়ের জন্য সৃষ্টি হওয়া জলজট নিরসনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন।

সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারীরা। ছবি: আবির আহমেদ শুভ/বাংলা ট্রিবিউন

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তর সিটি করপোরেশনের কোনও এলাকায় জলাবদ্ধতা হলে তথ্য দেওয়া মাত্রই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সেখানে পৌঁছে যাবেন।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিভিন্ন এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ছবি: আবির আহমেদ শুভ/বাংলা ট্রিবিউন

আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

/এএইচএস/আইএএম/ইউএস/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
‘দর্শকরা কী ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না’
‘দর্শকরা কী ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না’
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম