রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ২১:৫৪ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১:৫৪

রাজধানীতে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরেফেরা মানুষ।

রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, ধানমন্ডি এবং মিরপুর রোড ঘুরে দেখা গেছে, বৃষ্টির পরপরই প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। অনেক নিচু এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।

জলাবদ্ধতা (ছবি: নাসিরুল ইসলাম)

মতিঝিলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি বলেন, অফিস শেষে বের হয়েই বৃষ্টির মুখে পড়ি। বাসের দেখা মিলছে না, আর যা পাওয়া যাচ্ছে, তাতে ওঠার মতো অবস্থা নেই। সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।

প্রধান সড়কেও জমেছে পানি (ছবি: নাসিরুল ইসলাম)

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এছাড়া পথচারীরা যেখানে-সেখানে আশ্রয় নেওয়ার কারণে এবং সড়কের কিছু অংশে পানি জমে থাকায় সিগন্যালগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা বৃষ্টিতে ভিজেও সড়ক সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
রাতের আঁধারে মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দিলো কারা
কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, যুবলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া সেই যুবক গ্রেফতার
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া সেই যুবক গ্রেফতার
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ