একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে রাজউকের পূর্বাঞ্চল প্রকল্পের নারায়ণগঞ্জ-গাজীপুর অংশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’

ফেনীর মহিপালে জুলাই আন্দোলনে পৃথক চারটি হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। 

নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে বুধবার (১ জুলাই)। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে সরকার ধাপে ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রতি ক্রমাগত বৈরী বক্তব্যের প্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘শান্ত হওয়ার’ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা

দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়েক সপ্তাহ আগেও নজিরবিহীন আস্থা সংকটের মধ্যে পড়েছিল।

হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। গতবছর বর্ধিত হারে ভিসা ফি নিলেও এই বছর তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকেই এই নতুন ফি কার্যকর হবে। 

ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফি-এর সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ, আলোচনায় ভারত 

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারকে সবচেয়ে বড় রফতানি গন্তব্য হিসেবে বিবেচনা করে এসেছে। দেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় অর্ধেকই যায় ইউরোপের ২৭টি দেশে। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেই বাজারে বাংলাদেশের অবস্থান এখন আগের মতো শক্তিশালী নেই।

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের এক কলেজছাত্রের অনন্য মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।