একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১২ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ 

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 

উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচটি যখন পেনাল্টির দিকে গড়াচ্ছে, তখনই হুলিয়ান আলভারেজ এক জাদুকরি মুহূর্তের জন্ম দেন। ডান পায়ের চোখ-ধাঁধানো শটে বল টপ কর্নারে পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা। 

এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভিএআরের এক বিরল সিদ্ধান্তে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়েছেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো। মূলত এই সিদ্ধান্তেই বদলে গেছে ম্যাচের গতিপথ।


খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মাস্ক ও কালো ক্যাপ পরিহিত এক রহস্যময় ব্যক্তিকে নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। অবশেষে সেই রহস্যের জট খুলেছে। 


বন্যার্তদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর 

অতিবৃষ্টির কারণে সৃষ্টি জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ 

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার ৫৮টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। দুর্যোগে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছে


বৃষ্টিতে ডুবেছে রাজধানী 

রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন সড়ক ও অলিগলি। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বিরতিহীনভাবে রবিবার (১২ জুলাই) সকালেও অব্যাহত ছিল। এতে করে রাজধানীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে।


বৃষ্টি প্রকৃতির, দুর্ভোগ পরিকল্পনার

বৃষ্টি আশীর্বাদ হবে, নাকি জনদুর্ভোগে পরিণত হবে— তা নির্ভর করে নগর পরিকল্পনা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রস্তুতি ও জবাবদিহির ওপর। এমনটাই মনে করেন নগর বিশ্লেষকরা।