একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুলাই ২০২৬, ২২:৫৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ২২:৫৮

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১০ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?

বাংলাদেশের জনসংখ্যা আসলে কত—প্রশ্নটি সহজ মনে হলেও এর উত্তর এখন আর ততটা সরল নয়। সরকারি বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য-উপাত্তে জনসংখ্যার হিসাবে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পার্থক্য। কোথাও জনসংখ্যা ১৭ কোটির বেশি, কোথাও আবার ১৬ কোটির ঘরে। একই দেশের জনসংখ্যা নিয়ে এমন ভিন্ন ভিন্ন হিসাব শুধু বিভ্রান্তিই তৈরি করছে না, উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যনিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসহ নানা খাতে সঠিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে, বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা আসলে কত?

নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা

কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় নেশাগ্রস্ত বাবা আলীম হোসেন আকাশ নিজ মেয়ে স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনার (১৭) মাথায় আঘাত করেন। এতে মেয়েটি অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর লাশ বস্তাবন্দি করে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে পালিয়ে যান বাবা। তিনি এখনও পলাতক রয়েছেন।

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ (২-১) এড়িয়েছে সফরকারীরা। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়; বরং এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।

ঢাবির আট বিভাগকে তিনটিতে একীভূত করার ভাবনা কতটা যৌক্তিক?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আটটি বিভাগকে একীভূত করে তিনটি বিভাগে রূপ দেওয়ার আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবটি ঘিরে মতবিরোধও তৈরি হয়েছে। কেউ বলছেন, সমজাতীয় বিভাগগুলো একীভূত করা যেতে পারে। আবার অনেকের মতে, প্রয়োজনীয় গবেষণা ছাড়া এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা ও একাডেমিক বৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে।

পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?

সালমান আচমকা চলে যাওয়ায় একটা বিশাল শূন্যতা তৈরি হয় ঢালিউডে। নির্মাতারা দিকশূন্য হয়ে পড়েন। দর্শকের নাড়ী বুঝতে তারা হিমশিম খেয়ে যান। মুম্বাই-কলকাতা থেকে আমদানি করা হয় নায়িকা। তারা স্বল্প পোশাক পরে দর্শকের বিনোদনতৃষ্ণা মেটাবেন। ভিনদেশি নায়িকারা খ্যামটা নেচে ট্রফি নিয়ে যাবেন আর ঢাকার নায়িকারা কি বসে-বসে কড়িকাঠ গুনবেন? তারাও নেমে যান পোশাক খাটো করার প্রতিযোগিতায়। এই অসুস্থ, দমবন্ধ, শ্বাসরূদ্ধকর সময়ে পূর্ণিমা আসেন দখিন হাওয়া হয়ে...। 

/ইউএস/
সম্পর্কিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
সর্বশেষ খবর
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
মানুষের কেন ট্রল করতে ইচ্ছে হয়?
দর্শনীয় গোল করলেন মেসি
দর্শনীয় গোল করলেন মেসি
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত