আজ ঢাকার যেসব এলাকার দোকান-মার্কেটে যাবেন না

রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক বন্ধ থাকে। কেনাকাটার পরিকল্পনার আগে এ তথ্য জেনে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।

বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু এলাকার দোকানপাট।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।